দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও মেলার মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে কড়ইতলা মঞ্চ থেকে শোভাযাত্রাটি বের হয়। এটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে গিয়ে শেষ হয়।
পরে একই স্থানে ৭ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম।
শোভাযাত্রা ও মেলায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। দিনব্যাপী আয়োজনে ছিল গান, নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনা। পাশাপাশি বাংলার ঐতিহ্যবাহী উপকরণ ও সংস্কৃতির প্রদর্শনী দর্শনার্থীদের আকর্ষণ করে।
এদিকে উপজেলার বিভিন্ন এলাকা যেমন ভুলতা, কাঞ্চন, তারাবো, ভোলাবো, ৩০০ ফুট সড়ক ও দাউদপুরসহ বিভিন্ন স্থানে গ্রামীণ মেলার আয়োজন করা হয়। হাটবাজারে ব্যবসায়ীরা হালখাতা অনুষ্ঠানের মাধ্যমে ক্রেতাদের দই-মিষ্টি দিয়ে আপ্যায়ন করেন। কোথাও কোথাও পান্তা-ইলিশের আয়োজনও দেখা যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, পহেলা বৈশাখ বাঙালি সংস্কৃতির অন্যতম প্রধান উৎসব। এ দিনে সবাই ভেদাভেদ ভুলে একসঙ্গে আনন্দ ভাগাভাগি করে।
এমএস/